NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বৃষ্টি এলেই দেখা হবে --- ফেরদৌসী দিনার


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

বৃষ্টি এলেই দেখা হবে --- ফেরদৌসী দিনার

 

হ্নদয় ব‍্যাকুল ভালোবাসার আকুলতায়

গহীনে যেন বয়ে চলেছে কাল বৈশাখীর

প্রচন্ড বেগবান ঝড় থামতেই চায় না।

খর বৈশাখে মেটেনা অন্তরের তেষ্টা

প্রখর রৌদ্র বাড়িয়ে দেয় লালন করা তেষ্টাকে

রিমঝিম করে বর্ষার বর্ষণ যখন

পৃথিবীতে বর্ষণে

না হয় ভিজব মহা প্রলয়ের আনন্দে

হাওয়ায় উড়তে থাকবে আঁচলখানি

এবার খর বৈশাখে ছিলো না অবিরাম বৃষ্টি

হ্নদয় মরুর পথে বাড়াতে চায়না

পা সংসয় কাটিয়ে সংকল্প দেবনা টলতে

আঁকড়ে ধরেছি হ্নদয়ে জলে থৈ থৈ

প্রশান্ত মহা সাগরকে।

সবটুকু সুন্দরের সীমানার উষ্ণতায় নিয়ে যাব

আলতো পরশে হ্নদয়কে সুনীল আকাশে

সাদা কালো মেঘের দেশে প্রভাত সূর্যের

আত্মপ্রকাশে।

আকাশের নীলে ভেসে ভেসেই

আনন্দে আত্মহারা

ওপর থেকে নীচে দেখব জলের বাঁকা

স্রোতের খেলা

সাথে রিমঝিম বৃষ্টি আর ঝিরিঝিরি হাওয়।

খর দুপুর গড়িয়ে বৈকালিক মেঘমালা সাজে

নানান রুপে রঙ্গে ওখানে কেবলই

হাতছানি দেয়

ভালোবাসার আকুলতা তখন

প্রকৃতির মুখোমুখি

অন্তগমন কখনই হতে দেবনা

সুপ্ত ভালোবাসাকে

অনন্তকাল ওকে বিচরণ করাব সবুজের হাটে

এক বৃষ্টি ভেজা বিকেলে ছুটব

অনন্ত আনন্দ নিয়ে জীবনের কাছাকাছি

আলোকের ঝর্ণা ধারায় থাকনা সেথায়

ফণিমনসারা!!!

হঠাৎই আজ মেঘের গর্জন বৃষ্টি

হচ্ছে মুসলধারে

"বৃষ্টি এলেই দেখা হবে" এমনই কথা

ছিলো দুজনাতে।