NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কৃষি মন্ত্রণালয় বলতে পারবে: বাণিজ্যমন্ত্রী


উত্তরবঙ্গ প্রতিনিধি প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:০৬ পিএম

কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কৃষি মন্ত্রণালয় বলতে পারবে: বাণিজ্যমন্ত্রী

দেশে এখন কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, কাঁচা মরিচ কৃষিজাত পণ্য, এর দাম কেন বেড়েছে, তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। এর উৎপাদন কতটুকু তা কৃষি মন্ত্রণালয় জানে। শনিবার (১ জুলাই) বিকেলে বগুড়ার সার্কিট হাউস চত্বরে রোটারির বর্ষ উপলক্ষে আয়োজিত র‌্যালি উদ্বোধনের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী জানান, সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। তিনি বলেন, সিন্ডিকেট বলতে কিছু নেই। আমরা মনে করি, সাপ্লাই ও ডিমান্ডের ওপর অনেক কিছু নির্ভর করে। আমদানি পণ্য ব্যবসায়ীরা স্টক করে রাখেন। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে নিয়ন্ত্রণ করতে। এছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লেও আমাদের দেশে বাড়ে।

কোরবানির চামড়ার দাম প্রসঙ্গে টিপু মুনশি বলেন, বারবার বলা হয়েছিল, কাঁচা চামড়াতে লবণ দিতে হবে। লবণ দিলে তাৎক্ষনিক দাম না পেলেও আরও সাতদিন চামড়া হাতে রাখতে পারতো। তবে কেউ কেউ সেই কথা শোনেনি। লবণ না দেওয়ার কারণে চামড়া ঢাকায় নিয়ে যাচ্ছে। লবণ দিলে অন্তত আটদিন পর্যন্ত চামড়া ভালো থাকতো, তখন ব্যবসায়ীরা ভালো দাম পেতেন। লবণ না দেওয়ার জন্য দাম পড়ে গেছে। এটি গণমাধ্যমকেও বলা হয়েছিল, আপনারা প্রচার করেন, যেন সবাই চামড়াতে লবণ দেয়।