NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু : ভোটার ৪১৭জন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৮:১২ পিএম

নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু : ভোটার ৪১৭জন


নিউইয়র্ক (ইউএনএ): অবশেষে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র
ভোটার তালিকা চুড়ান্ত হয়েছে। দেশের উত্তরবঙ্গের ১৬টি জেলার সমন্বয়ে
গঠিত এই সংগঠনের নির্বাচন ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে
ভোটার সংগ্রহ শেষে এই তালিকা চুড়ান্ত করা হয়। গত ৩০ জুন ছিলো
ভোটার হওয়ার শেষ দিন। এদিনের ২৫১জন মেম্বারশীপ মিলে সংগঠনের
সর্বমোট ভোটার হলো ৪১৭জন। এর আগে ১৬৬জন মেম্বারশীপ গ্রহন
করেন। এই বৈধ ৪১৭জন ভোটার নিয়েই আগামীতে ফাউন্ডেশনের
নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। 


ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান ও প্রতিষ্ঠাতা
প্রধান উপদেষ্টা নাসির খান পল গত ৩০ জুন সংগঠনের বিদায়ী সভাপতি
ডা. আব্দুল লতিফের হাতে ফিসহ মেম্বারশীপ ফর্ম তুলে দেন। এসময়
সংগঠনের সিনিয়র সহ সভাপতি তনু খান ছাড়াও ইঞ্জিনিয়ার এবিএম
মিজানুল হাসান, মোতাহার হোসেন, আবু তাহের, মোহর খান, রহিমুল
হুদা, ফরিদ হোসেন, কামরুজ্জামান বাবু, স্বপ্না খান, শাহানারা রীনা
সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেম্বারশীপ ফর্ম হস্তান্তর পর্বে ফাউন্ডেশনের কর্মকর্তারা একদা
প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন
ইউএসএ-এর হারানো গৌরব আবার ফিরিয়ে আনার জন্য অঙ্গীকার ব্যক্ত
করেন। এছাড়াও প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান বিদায়ী
সভাপতি ডা. আব্দুল লতিফ সহ সকল কর্সকর্তাকে মান-অভিমান ভুলে
আবার এক সাথে মিলেমিশে কাজ করার জন্য বিনীত অনুরোধ জানান।
জবাবে ডা. লতিফ বলেন, আলাপ-আলোচনার ভিত্তিতেই আগামীতে
একটি শক্তিশালী নতুন কমিটি গঠন করা হবে।