NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

কুমিল্লায় বিএনপির অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, সংবাদ সম্মেলনেও পুলিশের বাধা


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:০৬ পিএম

কুমিল্লায় বিএনপির অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, সংবাদ সম্মেলনেও পুলিশের বাধা

 কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের সহায়তায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাধা এবং হামলা ও  ভাঙচুরের অভিযোগ করেছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি হোটেলের হলরুমে লালমাই উপজেলা বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি পুলিশের বাধার মুখে পড়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলনস্থল ছেড়ে যান। সংবাদ সম্মেলনে মনিরুল হক চৌধুরী বলেন, বৃহস্পতিবার লালমাই উপজেলার বাকই উত্তর, পেরুল দক্ষিণ, বেলঘর দক্ষিণও ভুলুইন দক্ষিণ ইউনিয়নে স্থানীয় বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিশের সহায়তায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা তৈরি করা মঞ্চ  ভাঙচুর করে এবং আয়োজকদের অনুষ্ঠান করতে বাধা দেওয়াসহ নানাভাবে হুমকি প্রদান করে। এতে পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলো স্থগিত করা হয়। তিনি আরো বলেন, পুলিশ জানিয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতেও নাকি তাদের অনুমতি নিতে হবে। এদিকে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন চলাকালে পুলিশ এসে বাধা দেয় এবং বিপুল সংখ্যক পুলিশ ওই হোটেলে অবস্থান নেয়। এতে মনিরুল হক চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অন্য নেতারাসহ সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন। এসময় তিনি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে না দেয়া, মঞ্চ  ভাংচুর এবং সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার প্রতিবাদ ও নিন্দা জানান। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও তিনি জানিয়েছেন।   

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আক্তার হোসেন, ওমর ফারুক চৌধুরী, মাসুদ করিম, ওমর ফারুক সুমন, ইউসুফ আলী পিন্টু, বেলাল হোসাইন, মিনহাজ হোসেন শামীম ও রফিকুল ইসলামসহ কুমিল্লা-১০ সংসদীয় আসনের সদর দক্ষিণ ও লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযোগ অস্বীকার করে লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, বিএনপির অনুষ্ঠানে হামলা ও মঞ্চ  ভাংচুরের বিষয়টি আমাদের জানা নেই।    লালমাই থানার ওসি হানিফ সরকার জানান, ‘একই সময়ে একই স্থানে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ অনুষ্ঠানের আয়োজন করে। এজন্য শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাউকে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।’ এদিকে সংবাদ সম্মেলনে বাধা দেওয়া প্রসঙ্গে সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশিষ চৌধুরী জানান, ‘মনিরুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করবেন- এটা পুলিশকে বলেননি, তিনি ওই হোটেলে চা খাওয়ার কথা বলেছেন। কিন্তু হঠাৎ করে দলীয় নেতাকর্মী নিয়ে হলরুমে ব্যানার লাগিয়ে তিনি সংবাদ সম্মেলন করেছেন, যা নৈতিকভাবে ঠিক হয়নি। ঘোষণা দিয়ে করলে আমরা (পুলিশ) সহায়তা করতাম।’