NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানে জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৪:৫৮ এএম

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানে জরিমানা

 মোহাম্মদ আবদুল্লাহ : চুয়াডাঙ্গার আলমডাংগা উপজেলার হাইরোড ও কাচাবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়।অভিযানে বিভিন্ন অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।আজ সোমবার দুপুরে থেকে হোটেল, মিষ্টির কারখানা, কাচাবাজার, মুদিখানাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় থানা মোড় হাইরোডে অবস্থিত মেসার্স বাবু হোটেল ও দই মিষ্টির কারখানায় তদারকিতে অস্বাস্থ্যকরভাবে দই মিষ্টি ও খাবার তৈরি, একই ফ্রিজে কাচা মাছ মাংশের সাথে রান্না করা, রেডি খাবার সংরক্ষণ ও দইয়ের মেয়াদ মুল্য ইত্যাদি না দেয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো.জাহাঙ্গীর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।একইসাথে মেসার্স মজিদ হোটেল এর মালিক মো. জীবন মাহমুদকে হোটেলে কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে কাঁচাবাজারে মরিচসহ সবজি ও মুদিদোকান তদারকি করা হয়। এসময় মেসার্স মিলন স্টোরের মালিক শ্রী মিলন দে কে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় মুল্যতালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ বিষয়ে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।অভিযানে সহযোগিতায় ছিলেন আলমডাংগা পৌর স্যানিটারি ইন্সপেক্টর জনাব মো. মাহফুজুর রহমান ও এস আই আমিনুলের নেতৃত্বে আলমডাংগা থানা পুলিশের একটি টিম।