NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে খতিয়ে দেখবো: স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৫:০৫ এএম

হিরো আলমের ওপর হামলায় পুলিশের গাফিলতি থাকলে খতিয়ে দেখবো: স্বরাষ্ট্রমন্ত্রী

 ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় কোনো ইন্ধন ছিল কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া এই ঘটনায় পুলিশের কোনো গাফলতি থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে। গতকাল বিকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কে হারলো, কে জিতলো সেটি বড় কথা নয়। শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয়েছে, সেটিই হচ্ছে কথা। আমি মনে করি, এখানে হিরো আলমকে নিয়ে নিশ্চয়ই কোনো ইন্ধন ছিল। আমরা সেটিই বের করতে চেষ্টা করেছি। কেন এ হামলার ঘটনা ঘটানো হলো সেটি আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পর বলতে পারবো। এ ঘটনাটিও একটি মেসেজ, আমাদের আরও সতর্ক হতে হবে।   সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের গাফলতি থাকলে সেটি তো পুলিশ জবাব দেবে। আমরা সেটিও দেখবো। ভোটকেন্দ্রে গণ্ডগোল মোকাবিলা ও ভোটারদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য পুলিশ সেখানে ছিল।   অলরেডি পুলিশের কাছে আমরা জানতে চেয়েছি, তাদের কোনো অবজারভেশন আছে কিনা, থাকলে জানাতে। আমরা মূল ঘটনাটি উদ্ঘাটন করতে চাই। আসাদুজ্জামান খান কামাল বলেন, হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কিনা, সেটি তিনি (গুইন লুইস) জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, কেন হামলা হয়েছে তা এখনো বলতে পারবো না। ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা ছিল। তবে আমরা যেটুকু দেখেছি, ভোটগ্রহণের শেষ দিকে তিনি (হিরো আলম) কয়েকজনের সঙ্গে বাদানুবাদে জড়ান। সেখানেই কয়েকজন যুবক তার ওপর আক্রমণ করে। হামলার ঘটনায় এরই মধ্যে ৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি আমরা তাকে জানিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারী সবাইকে অ্যারেস্ট করবো। ভোটের শান্তিপূর্ণ পরিবেশে কারা এ ঘটনা ঘটালো আমরা সেটি তদন্ত করে বের করার চেষ্টা করবো। তিনি বলেন, নির্বাচনে একদল জিতবে একদল হারবে। নেপথ্যে এ ধরনের কাজ (হামলা) করে কারা একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল, এসব বিষয় জানা প্রয়োজন। আমরা তা জানার চেষ্টা করছি। যাদের ধরেছি তাদের জবানবন্দি নেয়া হবে। আমরা সবকিছু খতিয়ে দেখবো।