NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

ছাতিয়ানগ্রামের ধুলাতর গ্রামে রাস্তার  সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন - আব্দুল হক আবু


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:০৫ পিএম

ছাতিয়ানগ্রামের ধুলাতর গ্রামে রাস্তার  সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন - আব্দুল হক আবু

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার জেলার আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ০২ নং ওর্য়াডের ধুলাতর গ্রামে (২রা  জুলাই বুধবার) সকাল ১০ ঘটিকায় সরকারের " উন্নয়ন সহায়তা " প্রকল্পের আওতায় সিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ  আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক আবু।তিনি বলেন, বতর্মান সরকার  উন্নয়নের সরকার, বাংলাদেশে প্রতিটি গ্রাম - গন্জে বতর্মান সরকার রাস্তা - ঘাটে উন্নয়ন করে দিচ্ছে। যা অতিত সরকার  এতো  উন্নয়ন করে নাই। আগে রাস্তায় ইট সোলিং হতো এখন পাকা ঢালাই কাজ হচ্ছে, জনগণের চলাচল সুবিধা হবে। তিনি  আরও বলেন, রাস্তা ঘাট উন্নয়নে মানুষ  এখন আর বেকার নেই। গ্রামীন জনপদে চার্জার ভ‍্যান, টমটম চালিয়ে বেকার যুবক ভাইয়েরা জীবন যাপন করছেন। বতর্মান সরকারের বিভিন্ন সাফল্যের ও উন্নয়নের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন  ইউ পি সদস্য  আনোয়ার হোসেন জীবন, ইউপি সদস্য মহসিন  আলী, ইউপি সদস্য মনি জুলফিকার এবং  মহিলা সদস্যা সবিতা বেগম।

এছাড়াও  আরও  উপস্থিত ছিলেন ২ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, ধুলাতর গ্রামের তরফদার, মাহবুবুর রহমান, ভূট্টাে আলী, হেলাল উদ্দিন,  কুদ্দুস  আলী, সোহেল রানা, মতিউর রহমান সরকার মৈতুন, চন্চল কুমার সরকার, মামুন রহমান সহ প্রমুখ। রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধনের পর মোনাজাত পরিবেশন করা হয়।