NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

শোক দিবসের অনুষ্ঠানে হাতাহাতি, এমপির পুষ্পস্তবক ভাংচুর


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:০৬ পিএম

শোক দিবসের অনুষ্ঠানে হাতাহাতি, এমপির পুষ্পস্তবক ভাংচুর

 শোক দিবসের অনুষ্ঠানে হাতাহাতি, এমপির পুষ্পস্তবক ভাংচুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় বরগুনার বামনা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপির পক্ষে দেওয়া পুষ্পস্তবকও ভাংচুর করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বামনা উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় এ ঘটনা ঘটে। পরে কর্তব্যরত পুলিশ সদস্য ও আওয়ামী লীগের নেতারা দুপক্ষকে শান্ত করেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বামনা উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ৯টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন পুষ্পস্তবক অর্পণ শেষে সরকারদলীয় সব সংগঠন ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।  এ সময় বামনা উপজেলা সৈনিক লীগের সভাপতি আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক মীর সাব্বির আলীমসহ নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে যান। তখন বামনা উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার তাদের পুষ্পস্তবক অর্পণ থেকে বিরত থাকতে বলেন। সৈনিক লীগ সভাপতি প্রতিবাদ করলে যুবলীগ ও ছাত্রলীগের একাংশ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় অপরপক্ষ চড়াও হলে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 ভুক্তভোগী বামনা উপজেলা সৈনিক লীগ সভাপতি আলমগীর হোসেন খান অভিযোগ করেন, আমি আমার নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে আমাকে ভিতরে যেতে বাধা দেয় যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার। তিনি আমায় বলেন- আপনার ফুল দেওয়া লাগবে না। আপনি এখান থেকে চলে যান। এ ঘটনার প্রতিবাদ করলে যুবলীগ সভাপতি আচমকা আমাকে লাথি দিয়ে ফেলে দেয়। পরে তার অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও আমার ওপর চড়াও হয়। এদিকে দুপক্ষের হাতাহাতিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপির পুষ্পস্তবকসহ কয়েকটি পুষ্পস্তবক ভাংচুর করেন বিক্ষুব্ধ নেতারা।  এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার বলেন, আমি সৈনিক লীগ সভাপতিকে বলেছি আপনি একটু পরে ফুল দেবেন। ছোট সংগঠনগুলো দিয়ে যাক। এ কথা বলার পরে তিনি চড়াও হয়ে ওঠেন। পরে কলেজ ছাত্রলীগ নেতা পূর্বের বিএনপি কর্মী মহিবুর রহমান আমাদের ওপর চড়াও হলে হাতাহাতির সৃষ্টি হয়। তবে যারা আজ এ ঘটনাটি ঘটাল তারা কারা আপনারা সবাই জানেন।  এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বামনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ। তিনি বলেন, আজকে যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।