NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

কবিতার কারিগর - ফারুক সরকার


ফারুক সরকার প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

কবিতার কারিগর - ফারুক সরকার


কবিতার কারিগর
- ফারুক সরকার


মাথাভরা শব্দগুলো
করে হৈ চৈ।
আশ্লেষ আলিঙ্গন
নাকি কোলাহল?
ঈদের নামাজের পর
সেটা নয়।
যেন গরুর বাজারের
কেনাকাটা দামদর।

ভীষন ঝড়োয়া ঝগড়া চলছে ওদের,
ব্যাতাবিক্ষুদ্ধ বিতর্ক আর মারধর।
- ‘কথাকারিগর’!
- ‘সেটা আবার কেমন?’
- ‘যেমনটি হয় কথাশিল্পী’ তাঁর উত্তর।
- ‘তাহলে বল কবিতার কারিগর,
    কাব্যের মিস্ত্রি, বড় জোর!
    না কি গবিতার সূত্রধর?’

অভিনব আমর্শ – উপদেশ, চিত্তবিনোদন।
- ‘নূতন শরাব দিলি
    পূরোনো বোতলে?’ জিজ্ঞাসিনু এবার।
- ‘কারিগর জানে ব্যাকরণ, শব্দের বানান, আর
    তুই তো জানিস ঘোড়ার ডিম।’
    তোতলানো উত্তর তাঁর।
- ‘কে বললো সে কথা?’ প্রশ্ন আবার।
- ‘চ্যাংগারীর চাগাড়’
- ‘ভাবে তো মনে হয় তুই এক কিম্ভুত
    চতুর চশমাপরা চামচা চমৎকার’।

অকারণেই অমার্জিত চিৎকার,
হিমসিম খাওয়া চাঁচল্য উদ্বেগ।
অবাস্তিক হাতাহাতি, কানে টান,
গালে চাপড়ের দাগ ।
অসামাজিক অদ্ভূত
আচরণ, অপমান।

- ‘তারপর?’
- ‘তারও পর অভিমান, মান।
    এলো অথান্তর, মর্মপীড়া,
    উতকন্ঠা – উত্তেজনা।
    ক্ষোভ, বিক্ষেপ ছেড়ে তাপ, বিষাদ।
    রণাবসানে ফিরে এসে বেদনার শান্তি  -
    শব্দগুলো ফিরে গেলো
    আবার মাথার ভিতর’।

এখন কাঁদে শুধু কবিতার কারিগর।



৫ই অগাষ্ট, ২০২২
সিল্কেবোর্গ, ডেনমার্ক