NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

পুরাতন অস্ত্র দিয়ে ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের অভিযোগ ভিত্তিহীন: আইজিপি


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৯:৫১ পিএম

পুরাতন অস্ত্র দিয়ে ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের অভিযোগ ভিত্তিহীন: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)  পুরাতন ও অকেজো অস্ত্র দিয়ে ছাত্রদল নেতাদের গ্রেপ্তার করেছে এমন অভিযোগ ভিত্তিহীন। যারা এরকম অভিযোগ করছে সেটি সঠিক নয়। আমরা অভিযানে তাদের কাছে যে অস্ত্র পেয়েছি সেগুলো দিয়েই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দেবের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

  আগামী নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আর এই বক্তব্যকে ঘিরে বিএনপি নেতারা বিভিন্ন অভিযোগ করছেন। এমন বক্তব্য সমীচীন কিনা  জানতে চাইলে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য আছেন আমার দৃষ্টিতে কারো রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমরা আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করি। আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে সেটি মোকাবিলা করতে হবে সেটা আমাদের আইনি দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমি বাধ্য। আইন প্রয়োগ করতে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আইন নিয়ে পড়ানো হয়েছে এবং আইন প্রয়োগে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়