NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

চীন ও আফ্রিকার মধ্যে তথ্য বিনিময় ত্বরান্বিত করতে চায় সিএমজি


ওয়াং হাইমান,বেইজিং: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৮:১২ পিএম

চীন ও আফ্রিকার মধ্যে তথ্য  বিনিময় ত্বরান্বিত করতে চায় সিএমজি

 

 



চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ২০ আগস্ট, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, আফ্রিকান ব্রডকাস্টিং ইউনিয়ন ও দক্ষিণ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাথে একটি সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে। 
দক্ষিণ আফ্রিকার ভাইস-প্রেসিডেন্ট এ উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় সহযোগিতা-চুক্তির সাফল্য কামনা করেন। তিনি বলেন, আফ্রিকা ও চীনের মধ্যে গণমাধ্যম পর্যায়ের সহযোগিতা গভীরতর করতে সিএমজি-র প্রচেষ্টা প্রশংসনীয়। এর মাধ্যমে পারস্পরিক কল্যাণ অর্জিত হবে বলে আশা করা যায়।

সিএমজি’র মহাপরিচালক শেন হাইসিউং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বলেন, সিএমজি ও আফ্রিকার গণমাধ্যমের মধ্যে নতুন দফার সহযোগিতা চলছে। এ সহযোগিতার আওতায় ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন’ এবং ‘এক অঞ্চল, এক পথ’-এর আওতায় চীন-আফ্রিকা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ধারাবাহিক প্রচারকাজ চলবে। 

তিনি আরও বলেন, চীন ও আফ্রিকার মধ্যে বিনিময় ত্বরান্বিত করতে চায় সিএমজি। আফ্রিকার গণমাধ্যমের সাথে বিষয়বস্তু ভাগাভাগি করা, প্রযুক্তিগত বিনিময় বাড়ানো, এবং সংবাদকর্মীদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী সিএমজি।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।