NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাথে জড়িত - হুইপ স্বপন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১০:১৫ পিএম

খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলায় সাথে জড়িত - হুইপ স্বপন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে এবং খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত ছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। কিন্তু মহান সৃষ্টিকর্তা সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন মানুষ ও দেশের কল্যানের জন্য।সোমবার বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট  গ্রেনেড হামলার প্রতিবাদে আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন বলেন, শেখ হাসিনা কারো কাছে কখনও মাথানত করেনি এবং করবে না। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আগামী নির্বাচনে উন্নয়নের কারণে ও মানুষের ভালোবাসায় শেখ হাসিনাকে জনগন আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। শেখ হাসিনার নেতৃত্বেই দেশে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুূল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানী, রাজা চৌধুরী, এডভোকেট নৃপেন্দ্রনা মন্ডল,সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর সভার  মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা , সদর উজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা প্রমুখ।