NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

আগামীকাল শনিবার শুরু হচ্ছে ৪র্থ ওয়াশিংটন ডিসি বইমেলা


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:২৭ পিএম

আগামীকাল শনিবার শুরু হচ্ছে ৪র্থ ওয়াশিংটন ডিসি বইমেলা

শাহিদ মোবাশ্বের, ওয়াশিংটন ডিসি থেকে  (আগস্ট ২৫) ঃআগামীকাল শনিবার শুরু হচ্ছে ৪র্থ ওয়াশিংটন ডিসি বইমেলা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বইমেলার প্রধান সমন্ময়ক ড. নজরুল ইসলাম  জানিয়েছেন,  সকাল দশটায় একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও অভিনেতা মামুনুর রশিদ প্রধান অতিথি হিসাবে ভার্জিনিয়ার স্টারলিং শহরের ওয়াশিংটন হলিডে ইন হোটেলে  অনুষ্ঠিতব্য দু'দিনের এই বইমেলা উদ্বোধন  করবেন।  

 

এবারের বইমেলায় ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), কালের চিঠি প্রকাশন, নালন্দা, খড়িমাটি, পুঁথিনিলয়, স্বদেশ,  শৈলী, বলাকা, সর্বজন কথা, অম্বয়, অ্যাডর্ন পাবলিকেশনসহ চৌদ্দটি প্রকাশনা সংস্থা প্রদর্শনীতে অংশ গ্রহন করবে। পুস্তক প্রদর্শনী ছাড়াও এবারের বইমেলায় থাকছে লোকজ অনুষ্ঠান, ছোটদের পরিবেশনা ও চিত্রাঙ্কন আসর, ছড়া, কবিতা আবৃত্তি, গান, গানের ছোঁয়ায় কবিতা, নৃত্য, মনিপুরি নৃত্য, বই পরিচিতি, নাটক, কর্মশালা ইত্যাদি।


শনিবার প্রথম দিনের কর্মশালায় "বাংলা ভাষা ও সাংস্কৃতির সুদিন দুর্দিন", "সাহিত্যের ভাষা", "শিল্প সাহিত্য বিকাশে ডিসি বইমেলা", "অনুবাদ ও ভাষা", "বিজ্ঞানময় জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত", "সবার জন্য সফট স্কিলস", "ঢাকার জনসংখ্যার বোঝাকে সম্পদে পরিণত করা" ইত্যাদি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও রবিবার দ্বিতীয় দিনের কর্মশালায় "পটচিত্র পারফরমেন্স", "আধুনিকতার আলোর ছায়ায় কি বিলুপ্ত হবে ছাপা বইয়ের ব্যবহার", "মনিপুরি নাচ", উত্তর আমেরিকার বাংলা পত্রিকা ও বেতারের ইতিকথা" ইত্যাদি বিষয়ের উপর আলোচনা, তথ্যচিত্র উপস্থাপনা এবং নাট্যকার মামুনুর রশিদের থিয়েটার কর্মশালা।

 

ডিসি বইমেলার আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ডিসি বইমেলার আহ্বায়ক দোস্তগীর জাহাঙ্গীর বলেন, "আমাদের উদ্দেশ্য আমেরিকান বাঙ্গালীদের সঙ্গে বাংলা বই ও সাহিত্যের যোগাযোগ বজায় রাখা এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলা বই ও সাহিত্যের যোগসূত্র সৃষ্টি করা।"

এবারের বইমেলার সাথে সংশ্লিষ্টরা বলেছেন,ওয়াশিংটন ডিসি'তে প্রায় প্রতি সপ্তাহে গান-বাজনার হরেক মোড়কে বিনোদনের কমতি নেই। কিন্তু বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল সাহিত্য-সংস্কৃতি সেবার বড্ডো খরা চলছে। আর এ খরা মেটাতেই ছোটদের-বড়দের রঙিন মোড়কের বই নিয়ে বসবে এবারের বইমেলার আসর। বইমেলা হবে লেখক, প্রকাশক, সাহিত্যসেবী ও সংস্কৃতিকর্মীদের মিলন মেলা। তারা হালকা জৌলুসের বিনোদন বা আড্ডার জন্য নয়, বরং বই নিয়ে আলোচনা শুনতে, নতুন বইয়ের মোড়কের মাদকীয় ঘ্রাণ নিতে আর গল্প-কবিতা ও সাহিত্য নিয়ে প্রকাশিত বইকে কেন্দ্র করে বুদ্ধিবৃত্তিক বিকাশকে উদ্দীপ্ত করতে বইমেলায় আসার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।