NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বগুড়া আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৭:০১ এএম

বগুড়া আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তালসন কেন্দ্রীয় কালী বাড়ী মন্দিরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার,বিশিষ্ট সমাজ সেবক ও কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র,আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল কুমার মৈত্র,উদয় কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,আনন্দ কুমার কুন্ডু,পুজা উদযাপন পরিষদের নেতা অনিল গুপ্তা,নিতিশ কুমার পাল,ডাঃ গোপাল বর্মন,চন্দন কুমার কুন্ডু,অলোক মৈত্র ব্যাটেল,উত্তম কুমার কুন্ডু,অমল কুমার পাল,ভুষন কুমার সরকার,জগাই কুন্ডু প্রমূখ।