NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

পঞ্চম বাংলাদেশ সম্মেলনে অন্যতম প্রধান অতিথি কবি কামাল চৌধুরী


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:২৮ পিএম

পঞ্চম বাংলাদেশ সম্মেলনে  অন্যতম প্রধান অতিথি কবি কামাল চৌধুরী




নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম বাংলাদেশ সম্মেলন ২০২৩ এ অন্যতম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় এবং একুশে পদক, বাংলা একাডেমি  সাহিত্য পুরস্কার  ও শ্রেষ্ঠ গীতিকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত  কবি কামাল চৌধুরী।


সম্মেলনের দ্বিতীয় দিন রোববার ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় থাকছেন তিনি পঞ্চম বাংলাদেশ সম্মেলনে । প্রবাসে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন কিছু করার প্রত্যয়ে দুই দিন ব্যাপী পঞ্চম বাংলাদেশ সম্মেলন আয়োজন করে আসছেন শোটাইম মিউজিক ও ঢালিউড এওয়ার্ডস এর প্রধান আলমগীর খান আলম।


কবির সাথে নিউ ইয়র্কের আত্মিক সম্পর্ক কয়েক যুগের। যোাগদিয়েছ্ন মুক্তধারা বইমেলায়। ২০১৮ সালে সাউথ এশিয়ান রাইটার্স ও জার্নালিস্টস ফোরাম আয়োজিত তাঁর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রবাসের বিপুলসংখ্যক লেখক-সাহিত্যিক উপস্থিত ছিলেন ।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মশত বার্ষিকীর ঐতিহাসিক আয়োজনের প্রধান সমন্বয়কারী ছিলেন কবি কামাল চৌধুরী। ইতিহাসের অন্যতম দলিল মুজিবপিডিয়া  প্রধান সম্পাদক তিনি।প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ কয়েকটি মন্ত্রণালয় / সচিব হিসাবে বিভাগের সচিব  হিসাবে সরকারেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে  দায়িত্ব পালন করেছ্ন । বহু ভাষায় অনুদিত হয়েছে তাঁর কবিতা। ইংরেজি, হিন্দি ও আরবি ভাষায় তাঁর নির্বাচিত কবিতার অনুবাদ প্রকাশিত  হয়েছে। বাংলাভাষার অগ্রগণ্য এই কবি বাংলাদেশ সম্মেলনে তাঁর নিজের ও সমসাময়িক কবিতা  নিয়ে কথা বলবেন। থাকবে আবৃত্তিকার  ও অন্যদের কন্ঠে তাঁর কবিতার আবৃত্তি । উপস্থাপন করবেন বিশিস্ট ছড়াকার  মনজুর কাদের এবং অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কবি মিশুক সেলিম।