NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৮:১২ পিএম

বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা ও রাজসিক ভোজসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।  মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ ভোজসভার আয়োজন করেন।  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এখানে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ সংবর্ধনার কথা সাংবাদিকদের জানান।  প্রধানমন্ত্রীর কন্যা এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।  এর আগে উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্য সেবায় বৈশ্বিক সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএর ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক’ শীর্ষক উচ্চস্তরের সাইডলাইন সেশনে এ আহ্বান জানান তিনি। এ মডেলে আগ্রহীদের সহায়তার বিষয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী।  সপ্তাহব্যাপী জাতিসংঘ সম্মেলনে মঙ্গলবার ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ব্যস্ততম দিন। এদিন সকাল ৯টায় আবাসস্থল হোটেলে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে জাতিসংঘ সম্মেলনে সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেন শ্রীলঙ্কা, ডেনমার্ক ও তিমুর লেস্টের সরকারপ্রধানের সঙ্গে।  বক্তৃতা করেন সম্মেলনের প্ল্যানারি সেশনের দুটি উচ্চ পর্যায়ের বৈঠকে। প্রধানমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ স্বীকৃত। এই মডেলে উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈশ্বিক সহায়তা চান শেখ হাসিনা।