NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

ইতালির গুলিয়েমো মার্কনি (Guglielmo Marcony) গ্রন্থাগারে “বাংলাদেশ কর্ণার” উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৮:৫৮ পিএম

ইতালির গুলিয়েমো মার্কনি (Guglielmo Marcony) গ্রন্থাগারে “বাংলাদেশ কর্ণার” উদ্বোধন

 

বাংলাদেশ দূতাবাস এবং রোমে অবস্থিত গুলিয়েমো মার্কনি (Guglielmo Marcony) গ্রন্থাগারের যৌথ উদ্যোগে গ্রন্থাগারে আজ (২৮ সেপ্টেম্বর ২০২৩) বাংলাদেশ কর্ণারএর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়বিদেশী অতিথি প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতির মধ্যে বাংলাদেশ কর্ণারযৌথভাবে উদ্বোধন করেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান এবং মার্কনি গ্রন্থাগারের পরিচালক মিজ্ কিয়ারা পমা ( Chiara Poma)ইতালির লুমসা ( Lumsa) বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা সংস্কৃতির অধ্যাপক ফ্রান্সেস্কো যানিনি (Francesco Zannini), বাংলাদেশী-ইতালিয়ান লেখিকা এবং সাপিয়েঞ্জা (Sapienza) বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল স্টাডিস এর প্রাক্তন অধ্যাপক নিমান সোবহান, ইতালি- বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের পরিচালক, এশিয়া বিষয়ক ইতালিয়ান থিংকট্যাংক ISIA (Italian Institute for Asia) এর মহাসচিব ডমিনিকো পালমিয়েরি (Domenico Palmieri) এবং ইতালিয়ান ফটোসাংবাদিক স্টিফানো রোমানো (Stepano Romano) উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান বিপুল বাংলাদেশিদের কর্মস্থল রোমের একটি স্বনামধন্য গ্রন্থাগার গুলিয়েমো মার্কনিতে বাংলাদেশ কর্ণারস্থাপনের গুরুত্ব তুলে ধরে লাইব্রেরির পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেনতিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ দূতাবাস থেকে উপহার হিসেবে প্রদত্ত ৭০ টি বইয়ের মধ্যে রয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী (বাংলা ইতালিয় ভাষায় অনূদিত), বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিভিন্ন প্রকাশনা, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্যকর্ম, রোহিঙ্গাদের উপর গণহত্যা বিষয়ক প্রকাশনা এবং ইতালিয় ভাষায় রচিত এবং অনূদিত বাংলাদেশ বাংলা ভাষার উপর প্রকাশনা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রা বিষয়ক কয়েকটি প্রকাশনাও স্থান পায় গ্যালারীতেরাষ্ট্রদূত ভাষা শহীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সবাইকে বই পড়া, বাংলা ভাষা চর্চা এবং জ্ঞানার্জন করতে আহবান জানানঅন্যান্য বক্তারা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন যে বাংলাদেশ কর্ণারবন্ধুত্বপূর্ণ দুদেশের মানুষের মধ্যে বন্ধন দৃঢ়তর করার ক্ষেত্রে ভূমিকা রাখবেঅনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত এবং গ্রন্থাগারের পরিচালক যৌথভাবে অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে বাংলাদেশ কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, ইতালিয়ান পাঠক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দও উপস্থিত ছিলেনদূতাবাসের উদ্যোগটি চলমান জনকূটনীতি (Public Diplomacy) কার্যক্রমের একটি অংশ