NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সিআইআইই’র আয়োজন ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের দেশগুলোর মধ্যে আর্থ- বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:৫১ পিএম

সিআইআইই’র আয়োজন ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের দেশগুলোর মধ্যে আর্থ- বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে

৬ষ্ঠ সিআইআইই’র ব্যবসায়িক প্রদর্শনীতে অংশ নেবে ১৪০০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান।ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলা বা সিআইআইই চলতি বছরের ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরিসংখ্যান অনুসারে এখন পর্যন্ত ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের যৌথ নির্মাণকারী দেশগুলোর ১৪০০টিরও বেশি কোম্পানি সিআইআইই’তে ব্যবসায়িক প্রদর্শনীর জন্য চুক্তি স্বাক্ষর করেছে।

নেপালের একজন ব্যবসায়ী ফ্র্যাঙ্ক তিন বছর আগে প্রথমবারের মতো সিআইআইইতে অংশ নিয়েছিলেন এবং এখানে একটি ১৬ বর্গমিটারের নেপাল প্যাভিলিয়ন বুথ খোলেন। তিনি যা আশা করেননি তা হল এই প্রদর্শনীর অভিজ্ঞতা তার ‘চীনে ব্যবসায়িক ভ্রমণে’র পথ খুলে দিয়েছে।

সম্প্রতি, ফ্রাঙ্ক ষষ্ঠ সিআইআইইতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বছর তিনি চীনা ভোক্তাদের কাছে আরও বেশি পছন্দের নেপালি ও কাশ্মীরি পণ্য আনার পরিকল্পনা করছেন। এ ছাড়া চীনা বাজার নিয়ে আশা-আকাঙ্ক্ষায় থাকেন হাবি নামে একজন পাকিস্তানি ব্যবসায়ী। সাম্প্রতিক বছরগুলোতে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের ক্রমাগত বিকাশের সাথে সাথে আন্তঃসীমান্ত পণ্যপরিবহন আরও বেশি সহজ হয়ে উঠেছে এবং সিআইআইই’র মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের বিশেষ পণ্যগুলো আরো বেশি চীনা ভোক্তার কাছে পৌঁছতে পারছে।  

সাম্প্রতিক বছরগুলোতে সিআইআইই’র সফল আয়োজন ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের যৌথ নির্মাণকারী দেশগুলোর মধ্যে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতাকে উন্নীত করেছে। এটি শুধুমাত্র একটি ভাল ব্যবসায়িক পরিবেশ ও সুবিধাজনক শর্তই প্রদান করেনি, বরং মানুষের সঙ্গে মানুষের সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগও বেগবান করেছে। 
সূত্র -লিলি-হাশিম-রুবি- চায়না মিডিয়া গ্রুপ।