NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

মানুষ তাঁর হাসির সমান সুন্দর: নিউইয়র্কে হুমায়ুন আহমেদ সম্মেলনে জাদুশিল্পী জুয়েল আইচ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:২৭ পিএম

মানুষ তাঁর হাসির সমান সুন্দর: নিউইয়র্কে হুমায়ুন আহমেদ সম্মেলনে জাদুশিল্পী জুয়েল আইচ

"মানুষ তাঁর স্বপনের সমান বড়, আশার সমান সুখী আর কাজের সমান সফল'। ৭ অক্টোবর, শনিবার, নিউ ইয়র্কের মেরি লুইস একাডেমি, জ্যামাইকায় রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র ও শোটাইম মিউজিকের ব্যানারে তুমুল উদ্দীপনা ও বর্ণাঢ্য বয়োজনে সম্পন্ন হওয়া ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা - ২০২৩ এ বিশ্ব খ্যাত জাদূশিল্পী মুক্তিযোদ্ধা জুয়েল আইচ একথা বলেন। তিনি বলেন বিখ্যাত মানুষ দেখলেই সেলফোনে ছবি তোলার পরিবর্তে উল্লিখিত তিনটি অনুশীলন দ্বারা বরং নিজেই বিখ্যাত হওয়ার দিকে আমাদের সবাইকে মনোনিবেশ করতে হবে। সকাল এগারোটায় উদ্বোধনের কথা থাকলেও তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বিকেল তিনটে থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলে। সম্মেলন উদ্বোধনের জন্য আগেরদিন রাতেই নিউ ইয়র্ক এসে পৌঁছেন জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু। ড. নুরুন নবী প্রধান অতিথি এবং বেলাল বেগ, কৌশিক আহমেদ, জুয়েল আইচ, লুৎফর রহমান রিটন, জিনাত নবী, ফরহাদ হোসেন ও মাজহারুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। ছেলেরা হলুদ পাঞ্জাবি ও মেয়েরা হলুদ শাড়ি পরে ঝাঁক ধরে মেলায় অংশ নিয়ে মেলায় হিমু পরিবেশ সৃষ্টি করে। এমনকী ছোট ছোট শিশু কিশোররাও হলুদ পোশাকে সেজেগুজে মুলমঞ্চে চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেয়। ফারজিন রাকিবা, ডা. আইনুন নাহার রলি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা দেখভাল করেন। নেলী ইসলাম, ছন্দা সুলতান ও শাহীন দিলওয়ারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়ার আসর বসে।বিএম সালেহ উদ্দিন পরিচালনা করেন বই পরিচিতির আসর। লেখক হুমায়ুন আহমেদ: আমার ভালো লাগা পরিচালনা করেন মাকসুদা আহমেদ। সহযোগিতায় ছিলেন নেলী ইসলাম। বেনজির সিকদার রচিত পুঁথি পাঠ করেন মৃদুল আহমেদ। রাইটার্স ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সদস্য সচিব খালেদ সরফুদ্দিন। " হুমায়ুন সাহিত্যেের সৌরভ" শীর্ষক আলচনায় অংশ নেন কৌশিক আহমেদ, জ্যোতিপ্রকাশ দত্ত ও ড. নুরুন নবী। সঞ্চালনা করেন মনজুর কাদের। শিশু কিশোদের অংশগ্রহণে 'আমাদের প্রজন্ম আমাদের অহঙ্কার' সঞ্চালনা করেন আবু সাইদ রতন। হুমায়ূন আহমেদের শিশুতোষ গল্প পাঠ 'গল্পে গল্পে হুমায়ুন' পর্বে গল্পদিদিমনি সাবিনা নিরু শিশুদের সাথে গল্পের আসর জমান। শিশুদের মাঝে পুরস্কারবিতরন করেন লুৎফর রহমান রিটন, জুয়েল আইচ, কৌশিক আহমেদ, ড. নুরুন নবী ও পূরবী বসু। আবৃত্তির অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এইচ আরজু। "গীতিকার হুমায়ুন আহমেদ' বিষয়ে আলোচনা করেন বেলাল বেগ। সঞ্চালনা করেন শাহ ফিরোজ। মুমু আনসারী ও নাহরীন ইসলামের যুগল কন্ঠ 'জাগো বাহে কুনঠে সবাইকে চমৎকৃত করেছে। ফরিদা ইয়াসমিন ও শামীম আরা বেগমের তত্বাবধানে ও মার্জিয়া স্মৃতির কোরিওগ্রাফিতে বাফার ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে। 'হুমায়ুন ঘনিষ্ঠদের স্মৃতিচারন' অনুষ্ঠান সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম। অংশ নেন পুরবী বসু, লুৎফর রহমান রিটন, ফরহাদ হোসেন ও জুয়েল আইচ। এই পর্বে জুয়েল আইচের চমৎকার কথা ও যাদূতে দর্শকবৃন্দ বিমোহিত হন। সঙ্গীত পরিবেশন করেন চিত্রা রোজারিও, লিয়ানা মানহা, বাঁধন, তাসকিনুল হক। কৃষ্ণা তিথি, সেলিম চৌধুরী ও এস আই টুটুল। যুগলবন্দি করেন শান্তনু সাজ্জাদ ও ডা. আইনুন নাহার রলি। মেলায় নালন্দা, রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র, সময় প্রকাশন, অন্য প্রকাশ, পঞ্চায়েত, ছড়াটে সহ বিভিন্ন প্রকাশনা সংস্হা ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।

সবগুলো ছবি তুলেছেন নিহার সিদ্দিকী