NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

শিবগঞ্জ  উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:১৫ পিএম

শিবগঞ্জ  উপজেলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বগুড়া জেলা প্রশাসক  সাইফুল ইসলাম

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ১০ অক্টোবর মঙ্গলবার  সকাল ১০:৪৫ মিনিটে বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন করেন। এসময় তিনি অসহায় প্রতিবন্ধী ও বৃদ্ধদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতা এবং সামাজিক সুরক্ষা সুবিধাসমূহ যথাযথভাবে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং দোকানঘর হস্তান্তর করা হয়। সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদের শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে 'সামাজিক সম্প্রীতি সমাবেশ' অনুষ্ঠিত হয়। এতে সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। শিবগঞ্জ-এর উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিনা আক্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ পৌরসভার মেয়র জনাব তৌহিদুর রহমান মানিক প্রমুখ। দুপুর ২:৩০ মিনিটে মান্যবর জেলা প্রশাসক মহোদয় বিহার ইউনিয়নের সংসারদিঘী আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর পরিদর্শন করেন এবং ঘরের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। এসময় সেখানে তিনি স্কুলগামী শিশুদের মাঝে স্কুলব্যাগ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং সকল পরিবারকে শুকনো খাবার ও গাছের চারা বিতরণ করা হয়। বিকাল ০৩:৩০ মিনিটে তিনি বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সাইকেল এবং অন্যান্য কৃতি শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স ও ছাতা বিতরণ করেন। বিকাল ০৫:০০ টায় তিনি রায়নগর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।