NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

খানসামায় পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৭:৫৪ এএম

খানসামায় পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান

এম আব্দুর রাজ্জাক, উত্তরবঙ্গ বগুড়া থেকে : দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি সফরে আসছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। (১৭ অক্টোবর) মঙ্গলবার, দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে ও ইউএনও মো: তাজ উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, শুধু চাকুরী করা মানে হল সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অফিস করা কিন্তু কাজ করা হল অফিসের দায়িত্ব পালনের সাথে নিজের চিন্তা, চেতনা ও মননে নিজ দপ্তরের সার্বিক কাজে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তাহলেই সোনার বাংলা হবে। এইজন্য সরকারী কর্মকর্তান ও জনপ্রতিনিধিদের তিনি বলেন, নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে এসে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, বৃক্ষরোপণ, উপজেলা অফিসার্স ক্লাব উদ্বোধন ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।