NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

প্রেমের টানে আমেরিকান তরুণী পাবনায়


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:০৩ পিএম

প্রেমের টানে আমেরিকান তরুণী পাবনায়

 প্রেমের টানে আমেরিকান তরুণী পাবনায় স্বামীর সঙ্গে আমেরিকান তরুণী। ভালোবাসার যুবককে বিয়ে করতে যুক্তরাষ্ট্র থেকে পাবনার ঈশ্বরদীতে এসেছেন এক তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈশ্বরদীর আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে হারলি এবেগেল আইরিন ডেভিডসনের (২০) পরিচয় হয় বলে জানা গেছে।   রবিবার (২২ অক্টোবর) ঢাকায় বিয়ের অনুষ্ঠান শেষে ঈশ্বরদীতে পৌঁছেছেন নবদম্পতি। এদিকে ‘বিদেশি বধূ’ দেখতে রিজুর বাড়িতে ভিড় করছে এলাকাবাসী।    আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী মহল্লার আব্দুল লতিফের ছেলে। নববধূ হারলি এবেগেল আইরিন ডেভিডসন আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা।

  পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২১ অক্টোবর) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হারলি এবেগেল আইরিন ডেভিডসন। পরদিন ঢাকায় ইসলামী রীতি অনুযায়ী তাঁদের বিয়ে হয়।  আসাদুজ্জামান রিজু জানান, গত বছরের মাঝামাঝি ফেসবুকে তাঁদের পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন।   রিজু বলেন, ‘আমরা উভয়ে ভালোবেসে বিয়ে করেছি।  প্রতিদিন বাসায় অনেক লোক আসছে নববধূ দেখতে। আমাদের সঙ্গে সেলফি তুলে তাদের শখ পূরণ করছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ হারলি এবেগেল আইরিন ডেভিডসন ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আমি এখানে এসে ভালো আছি, আমার ভালো লাগছে।’