NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

ড. হেনরি কিসিঞ্জারকে অভিনন্দন জানালেন সি চিন পিং


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৯:০২ পিএম

ড. হেনরি কিসিঞ্জারকে অভিনন্দন জানালেন সি চিন পিং

 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৫ অক্টোবর মার্কিন-চীন সম্পর্কের জাতীয় কমিটির বার্ষিক সম্মাননা অনুষ্ঠানের নৈশভোজে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। 

অভিনন্দনবার্তায় তিনি কমিটিকে দু’দেশের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা উন্নত করার জন্য প্রশংসা করেন। ডক্টর হেনরি কিসিঞ্জার সম্মাননা লাভ করায় তাঁকে অভিনন্দন জানান জনাব সি।

সি চিন পিং বলেন, বিশ্বের দু’টি বড় দেশ হিসেবে দু’দেশের সম্পর্ক বিশ্বের শান্তি, উন্নয়ন ও মানবজাতির ভাগ্যের সঙ্গে জড়িত। চীন পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জয় সহযোগিতার নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দু’দেশের পারস্পরিক কল্যাণের সহযোগিতা উন্নয়ন, মতভেদ নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে ইচ্ছুক, যাতে পারস্পরিক সমর্থন এবং অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করা যায়।

মার্কিন-চীন সম্পর্কের জাতীয় কমিটি ও বিভিন্ন মহলের বন্ধুরা অব্যাহতভাবে দু’দেশের সম্পর্ক উন্নত করবে- আশা করেন তিনি।

এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নৈশভোজে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।