NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বগুড়া জেলা প্রশাসক সদর  উপজেলার বিভিন্ন উন্নয়ন পরিদর্শন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৭:৫৪ এএম

বগুড়া জেলা প্রশাসক সদর  উপজেলার বিভিন্ন উন্নয়ন পরিদর্শন

 এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (৩০ অক্টোবর সোমবার )  সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসাবে রাজাপুর ইউনিয়নের ডাকুর চক আশ্রয়ন প্রকল্পের ২৫৩টি ঘর পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান শফিক, উপজেলা নির্বাহী অফিসার জনাব ফিরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) - বগুড়া সদর মোহাম্মদ রায়হানুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উক্ত আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত হয় এবং তার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়। এরপর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও অক্ষমদের মাঝে শুকনো খাবার এবং উপজেলা পরিষদের অর্থায়নে গাছের চারা সহ মসজিদের সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১:১৫ ঘটিকায় জেলা প্রশাসক মহোদয় একই ইউনিয়নে নির্মাণাধীন  আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের ৩০ টি ঘরের নির্মাণ কাজ তদারকি করেন। এ সময় মান্যবর জেলা প্রশাসক মচ্চার পুকুর (সরকারি খাস পুকুর) এর দখল সাইনবোর্ড উন্মোচন করেন। পরবর্তীতে সকাল ১১:৩০ ঘটিকায় বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করা হয়। এরপর উপজেলা পরিষদের সকল কর্মকর্তার উপস্থিতিতে বিটিভিতে জাতীয় ইমাম সম্মেলন ২০২৩ ও ষষ্ঠ পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করা হয়। দুপুর ১:৩০ ঘটিকায় সদর উপজেলা নির্বাহী অফিসারের সংস্কারকৃত অফিস কক্ষের উদ্বোধন করেন। এর পর দুপুর ১:৪০ ঘটিকায় উপজেলা পরিষদের মিলনায়তনে সদরের বিভিন্ন বিদ্যালয়ের মেয়েদের তায়কোয়ান্দো প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় মেয়েদের তায়কোয়ান্দো প্রদর্শনী উপভোগ করেন এবং নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার স্বার্থে এই কর্মসূচী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে দুপুর ৩:০০ ঘটিকায় বগুড়া সদর উপজেলার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং সরকারি স্বার্থসংশ্লিষ্ট খাস জমি দখল মালিকানা পুনরুদ্ধারের উপর গুরুত্ব আরোপ করে দিক নির্দেশনা প্রদান করেন। সর্বশেষে দুপুর ৩:৩০ ঘটিকায় বগুড়া সদর থানা পরিদর্শন করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।