NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের, প্রাণহানিতে উদ্বেগ


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:২১ পিএম

শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের, প্রাণহানিতে উদ্বেগ

 সর্বনিম্ন মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বৈধ শ্রমিকদের ও ট্রেন ইউনিয়ন বিষয়ক কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করারও নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহে ২৬ বছর বয়সী গার্মেন্ট শ্রমিক ও সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন নামের শ্রমিক ইউনিয়নের সদস্য রাসেল হাওলাদারকে পুলিশ হত্যা করেছে বলে যে খবর পাওয়া গেছে তাতে আমরা বেদনাহত। ঢাকার একটি কারখানার ভিতরে প্রতিবাদকারীদের দেয়া আগুনে নিহত ৩২ বছর বয়সী শ্রমিক ইমরান হোসেনের প্রাণহানিতেও আমরা শোক প্রকাশ করছি। তাদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সহমর্মিতা।

বিবৃতিতে আরও বলেন, শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান দমনপীড়নের বিষয়ে আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সুরক্ষিত রাখতে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি অপরাধের অভিযোগ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মিলার আরও বলেন, যেসব বেসরকারি খাতের সদস্যরা শ্রমিক ইউনিয়নের প্রস্তাবকে অনুমোদন করে যৌক্তিক মজুরি বৃদ্ধি করেছেন তাদের প্রশংসা করি আমরা। সর্বনিম্ন মজুরির সিদ্ধান্তকে ত্রিপক্ষীয়ভাবে পর্যালোচনা করার জন্য আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে শ্রমিকরা এবং তাদের পরিবারগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের সমাধান হয়। শ্রমিকরা যাতে সমাবেশের স্বাধীনতা চর্চা করতে, কোনো রকম সহিংসতা, প্রতিশোধ বা ভীতি ছাড়া দরকষাকষি করতে সক্ষম হন তা নিশ্চিত করতে হবে সরকারকে।  বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমরা এসব মৌলিক মানবিক অধিকারকে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।  ।