NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ভুলন্ঠিত মানবতা--- আবিদ রহমান


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:১৪ পিএম

ভুলন্ঠিত মানবতা--- আবিদ রহমান

 

 

পৃথিবীর একটি হৃদপিন্ড আছে।

আছে ডান অলিন্দ ।

বাম অলিন্দ ।

আছে ক্রোধ আছে ভালবাসা ।

কান পেতে শুনতে পাই মৃদু স্পন্দন।

যখন স্তব্ধ হয়ে যায় হৃদস্পন্দন ।

পৃথিবী তোমাকে ধারণ করে অনন্ত অসীম হৃদয় গহ্বরে।

মানবের অসহ্য যন্ত্রনা নীরব করে দেয় কর্ণকুহর ।

সিক্ত করে ভালবাসায় অনন্তকাল।

যত উপেক্ষা নিরবে সয়ে বুকে তুলে নেয় জীবনের শেষ প্রান্তে ।

আজ ধরিত্রীর বুকে চলছে মানবসভ্যতার ইতিহাসে নৃশংস হত্যাযজ্ঞ।

সময়ের যাত্রায় ক্রোধে ভারী হয়ে আসছে পৃথিবীর হৃদয়স্পন্দন ।

সময়ের আবর্তনে প্রতিশোধ নিতে ভোলে না পৃথিবী। সুতরাং সাধু সাবধান ,

ঊগ্রে দেবার অপেক্ষায় জমে থাকা যত ক্রোধ।