NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
New York to Host 35th International Bengali Book Fair Featuring More Than 10,000 Books নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
Logo
logo

বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক সমুদ্র হক না ফেরার দেশে


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৮:৪১ এএম

বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক সমুদ্র হক না ফেরার দেশে

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও জনপ্রিয় ফিচার লেখক এ এস এম খবিরুল হক (সমুদ্র হক) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে তিনি বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন বলেন, সমুদ্র হকের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। আজ সকালে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৫২ সালের ২৩ অক্টোবর শহরের সূত্রাপুর এলাকায় জন্মগ্রহণ করেন সমুদ্র হক। ১৯৯২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কর্মরত ছিলেন। জনপ্রিয় ফিচার লেখক হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। এরআগে দৈনিক উত্তরবার্তায় কাজ করেছেন তিনি। ব্যক্তিজীবনে দুই কন্যা সন্তানের বাবা ছিলেন সমুদ্র হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

এদিকে সাংবাদিক সমুদ্র হকের মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিন বাদ মাগরিব শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মার্কাস মসজিদে জানাজা শেষে তাকে ভাই পাগলার মাজার গোরস্থানে দাফন করা হয়েছে।