NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়ার আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস -২৩ উপলক্ষে প্রস্ততি সভা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:১৫ পিএম

বগুড়ার আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস -২৩  উপলক্ষে প্রস্ততি সভা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (১৬ নভেম্বর, বৃহস্পতিবার ) সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ "করতোয়া"তে জেলা প্রশাসন, বগুড়া কর্তৃক আয়োজনে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আসন্ন "শহিদ বুদ্ধিজীবী দিবস পালন এবং মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক - স্থানীয় সরকার মাসুম আলী বেগ, সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ আল-মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতি: পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সম্মানিত উপজেলা চেয়াম্যানবৃন্দ, অত্র আয়োজন সংশ্লিষ্ট বগুড়া জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত আলোচনা সভায় সরকারি নির্দেশনা মোতাবেক অনুষ্ঠান দুটি পালনের বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও শিডিউল তৈরি করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এবং সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সকল দপ্তরের সম্মিলিত সহযোগিতায় রাষ্ট্রীয় অনুষ্ঠান পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।