NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

সান ফ্রান্সিসকোতে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠক বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে; শেন হাই সিয়োং


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:২১ পিএম

সান ফ্রান্সিসকোতে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের বৈঠক বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে; শেন হাই সিয়োং

 

 



১৭ই নভেম্বর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও মার্কিন-চীন কিশোর শিক্ষার্থী যোগাযোগ সমিতির যৌথ উদ্যোগে, ‘চীন-মার্কিন বন্ধুত্বপূর্ণ সংলাপ’ শুক্রবার সান ফ্রান্সিসকোতে আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়োং, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ, আইওয়া সিস্টার স্টেটসের প্রথম নির্বাহী পরিচালক সারাহ ল্যান্ড, জেনারেল স্টিলওয়েলের জন ইস্টারব্রুক, চীনের ফুচিয়ানের গবেষক মু ইয়ান লিং এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
শেন হাই সিয়োং তাঁর ভাষণে বলেন, সান ফ্রান্সিসকোতে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে। সান ফ্রান্সিসকো অবশ্যই হবে দু’দেশের সম্পর্ক স্থিতিশীল করার নতুন সূচনাবিন্দু। 

তিনি বলেন, চীন-মার্কিন সম্পর্ক হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। এতে গণমাধ্যম সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধুত্ব বাড়ানোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বাধিক ব্যবসায়িক ফর্ম ও বিস্তৃত কভারেজসহ বিশ্বের বৃহত্তম ব্যাপক আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে সিএমজি দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা ও যোগাযোগ উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করছে। অনুষ্ঠানে সিএমজির সাথে মার্কিন-চীন কিশোর শিক্ষার্থী বিনিয়োগ সমিতি, মার্কিন-চীন বিমান চলাচল ধ্বংসাবশেষ তহবিল, ও হেলেন ফস্টার স্নো ফাউন্ডেশনের মধ্যে সংস্কৃতি,  তথ্য ও শিক্ষা ক্ষেত্রে একাধিক সহযোগিতা স্মারকলিপি স্বাক্ষরিত হয়। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।