NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বিনম্র শ্রদ্ধায় ইতালিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

বিনম্র শ্রদ্ধায় ইতালিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত

বিনম্র শ্রদ্ধায় ইতালিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগষ্ট ২০২২, সোমবার ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি এবং বিশেষ দোয়া ও মোনাজাত। 

 

ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। অসাধারণ মহানুভবতা, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে তিনি কীভাবে সবার হৃদয়ে ‘বঙ্গবন্ধু’ হিসেবে স্থান করে নেন রাষ্ট্রদূত তা তথ্যসহ তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি উপস্থিত সকলকে জীবনের প্রতিটি স্তরে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহবান জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। 

 

দূতাবাসের প্রথম সচিব জনাব আসিফ আনাম সিদ্দিকী এবং দ্বিতীয় সচিব জনাব মোঃ আশফাকুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। 

 

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়িত করা হয়।