NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
New York to Host 35th International Bengali Book Fair Featuring More Than 10,000 Books নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
Logo
logo

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ২৭ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৮:৫২ এএম

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ২৭ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ২৭ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ২৭ সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইতোমধ্যে এই সংসদ সদস্যরা নির্বাচন কমিশনে (ইসি) তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।    তারা হলেন- পঞ্চগড়-১ আসনে মো. মাজাহারুল হক প্রধান, গাইবান্ধা-৪ আসনে মো. মনোয়ার হোসেন চৌধুরী, নওগাঁ-৩ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ আসনে মো. এমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৩ আসনে মো. আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনে এনামুল হক, রাজশাহী-৫ আসনে মো. মনসুর রহমান, মেহেরপুর-২ আসনে মোহাম্মদ শহীদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনে মো. শফিকুল আজম খান, যশোর-৪ আসনে রণজিৎ কুমার রায়, সাতক্ষীরা-২ আসনে মীর মোশতাক আহমেদ রবি, বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথ, টাঙ্গাইল-৫ আসনে মো. সানোয়ার হোসেন,

জামালপুর-৪ আসনে মো. মুরাদ হাসান, ময়মনসিংহ-৩ আসনে নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৯ আসনে আনোয়ারুল আবেদীন খান, ঢাকা-৫ আসনে মো. কাজী মনিরুল ইসলাম, গাজীপুর-৩ আসনে মোহাম্মদ ইকবাল হোসেন, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত, হবিগঞ্জ-১ আসনে গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ আসনে মো. আব্দুল মজিদ খান, কুমিল্লা-৮ আসনে নাসিমুল আলম চৌধুরী, নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদৌস, চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-১২ আসনে শামসুল হক চৌধুরী এবং কক্সবাজার-১ আসনে জাফর আলম।   এর আগে, গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে আওয়ামী লীগ। মন্ত্রিসভার তিনজন সদস্যসহ বর্তমান সংসদের ৭১ জন সংসদ সদস্য সেই তালিকা থেকে বাদ পড়েন।