NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
New York to Host 35th International Bengali Book Fair Featuring More Than 10,000 Books নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
Logo
logo

নির্বাচনী কর্মকান্ডে শিশুদের ব্যবহার বন্ধে বগুড়ায় স্মারকলিপি প্রদান


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৯:১৪ এএম

নির্বাচনী কর্মকান্ডে শিশুদের ব্যবহার  বন্ধে বগুড়ায় স্মারকলিপি প্রদান

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : শিশু সুরক্ষা নিশ্চিতে মিছিল, মিটিং, ক্যাম্পেইনসহ নির্বাচনী সকল কর্মকান্ডে শিশুদের ব্যবহার বন্ধে বগুড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাকে পৃথক দুটি স্মারকলিপি দিয়েছেন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।

ইয়েস বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এনসিটিএফ বগুড়ার সভাপতি শাহরিয়ার নাফিজ ও সাধারণ সম্পাদক মালিহা ইসলামের নেতৃত্বে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। 

এসময় রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম শিশুদের এই চাওয়ার প্রতি সমর্থন জানিয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের কারিগর তাই তাদের সুরক্ষা নিশ্চিতকরণ আমাদের অন্যতম দায়িত্ব। ইতিমধ্যেই নির্বাচনে অংশ নিতে যাওয়া সকল প্রার্থীকেই এ বিষয়ে বলা হয়েছে যা আবারো সতর্ক করা হবে যেন কেউ কোনভাবেই শিশুদের নির্বাচনী কোন কর্মকান্ডে অংশগ্রহণ না করায়। 

এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার সাংবাদিক সঞ্জু রায়ের ব্যবস্থাপনায় এনসিটিএফ বগুড়ার শিশু নেতৃবৃন্দরা পরবর্তীতে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের নিকট একই দাবিতে স্মারকলিপি প্রদান করে।

সুরক্ষা নিশ্চিতে শিশুদের এই কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এনসিটিএফ বগুড়ার সহ-সভাপতি সওদা সাঈদ, শিশু গবেষক জায়মা আলম মারিয়াম, শিশু সাংসদ তাহবিবা তাবাচ্ছুম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা আক্তার এবং জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিন। 

শিশু নেতৃবৃন্দ বলেন, নির্বাচন আসলেই রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে উপস্থিতি বাড়াতে শিশুদের অপব্যবহার করা হয় যা সবাই না করলেও অনেকেই করে। যেহেতু আমাদের দেশের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে সবাই শিশু তাই তাদের সুরক্ষা নিশ্চিতে যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। এনসিটিএফ নেতৃবৃন্দরা এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।