NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
New York to Host 35th International Bengali Book Fair Featuring More Than 10,000 Books নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
Logo
logo

নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি আওয়ামী লীগ নেতার


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৮:৩৭ এএম

নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি আওয়ামী লীগ নেতার

জামালপুরে হাতেম আলী নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে আওয়ামী লীগ নেতার হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  অভিযুক্ত হাতেম আলী সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।  ভিডিওতে হাতেম আলী তারাকে বলতে শোনা যায়, গত ১৫ বছর ধরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা বিভিন্ন ভাতা ভোগ করছেন, তাদেরকে শিগগিরই ডাকা হবে। তাদের কেউ না আসলে ভিডিও ফুটেজ দেখে নির্বাচনের পর তাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।  জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে হাতেম আলীকে আরও বলতে শোনা যায়, আপনি মনোনয়ন আনতে পারেননি, মনোনয়ন আনলে আমরা আপনাকে বিপুল ভোটে বিজয়ী করতাম। আপনি আমাদের মধ্যে শান্তি নষ্ট করবেন না, যদি শান্তি নষ্ট করেন তাহলে আপনাদের অবস্থাও বিএনপির মতো হবে।

 জানা গেছে, এ আসনে জেলা আওয়ামী লীগ সদস্য, এফবিসিসিআই এর পরিচালক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে (ঈগল প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।  অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাতেম আলী তারা বলেন, ভাতা বন্ধ করা হবেনা, ইউপি চেয়ারম্যান তাদেরকে ডেকে নৌকায় ভোট দেওয়ার সুপারিশ করবেন। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত হয়েছে।  এ বিষয়ে লক্ষ্মীরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। সাধারণ জনগণকে জিম্মি করার এখতিয়ার কারোর নাই। কাউকে জিম্মি করে ভোট নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বা হবেও না। জনগণ যাকে খুশি তাকে ভোট ভোট দেবেন, এতে কেউ বাধা দিতে পারবে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে নিজেও সতর্ক থাকবো এবং সবাইকে সতর্ক করবো।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। তবে একটি ভিডিও নজরে এসেছে। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হবে।