NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
New York to Host 35th International Bengali Book Fair Featuring More Than 10,000 Books নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
Logo
logo

কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলমকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৮:৩৬ এএম

কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলমকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

 দলীয় সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করায় কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে আওয়ামী লীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।বুধবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে এক নোটিশে এ সিদ্ধান্ত জানায় জেলা আওয়ামী লীগ।   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাফর আলম। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে জবাব না দিলে স্থায়ী বহিষ্কার করার কথা জানানো হয়েছে।

 জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক বক্তব্য রাখা ও ধৃষ্টতাপূর্ণ আচরণ করায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।  কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবর লিখিতভাবে জানাতে বলা হয়েছে।  এর আগে দলের জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ ও ৪০ হাজার মানুষকে খাবারের ব্যবস্থা করেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষোভ ঝাড়েন এ সংসদ সদস্য। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে পেকুয়ায় নির্বাচনী প্রচারণার সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দলের জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ ও ৪০ হাজার মানুষকে খাবারের ব্যবস্থা করেও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত।  এ সময় দলীয় প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জাফর আলম বলেন, আমি একবার মনোনয়ন পেয়েছি। কিন্তু আমি শতবার মৃত্যুর মুখে আপনার জন্য গিয়েছি। আমি আমার জীবনের সবকিছু উজাড় করে দিয়েছি।