NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

আল্ট্রা এইচডি পার্ক হবে রেডিও ও টেলিভিশনের উচ্চ-মান উন্নয়নের গুরুত্বপূর্ণ সেতু;শেং হাই সিয়োং


ছাই উইয়ে মুক্তা: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৮:১২ পিএম

আল্ট্রা এইচডি পার্ক হবে রেডিও ও টেলিভিশনের উচ্চ-মান উন্নয়নের গুরুত্বপূর্ণ সেতু;শেং হাই সিয়োং

২৩শে ডিসেম্বর শনিবার চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র আল্ট্রা এইচডি পার্ক নির্মাণকাজ বেইজিংয়ে শুরু হয়েছে। 

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও বেইজিং শহরের সিপিসি’র কমিটির সম্পাদক ইন লি, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিষয়ক উপ-প্রধান ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপ-প্রধান এবং রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের পরিচালক এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সিপিসি’র কমিটির সম্পাদক সুন ইয়ে লি, বেইজিং শহরের সিপিসি কমিটির উপ-সম্পাদক ও শহরের মেয়র ইন ইয়ং, জাতীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর উপ-প্রধান চু ইয়ং লেই, সিএমজির উপ-প্রধান হু চিন জুন, বেইজিং শহরের সিপিসি কমিটির স্থায়ী সদস্য ও প্রচারবিষয়ক প্রধান মো কাও ই, বেইজিং শহরের সিপিসি কমিটির স্থায়ী সদস্য ও মহাসচিব চাও লেই এবং বেইজিং শহরের ভাইস-মেয়র ইং চিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শেং হাই সিয়োং তাঁর ভাষণে বলেন, আল্ট্রা এইচডি পার্ক হলো সিএমজির বেইজিং শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা এবং রেডিও ও টেলিভিশনের গভীর একীকরণ ও উচ্চ-মানের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।

এটি উন্নত ফাংশন ও সম্পূর্ণ সুবিধাসহ বিশ্বের শীর্ষ বেইজিং সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি নতুন ল্যান্ডমার্ক হবে। সিএমজি সাধারণ দর্শকদের কাছে আরও উত্তেজনাপূর্ণ ও সতেজ আল্ট্রা-হাই-ডেফিনিশন মাস্টারপিস নিয়ে আসার চেষ্টা করবে এবং আল্ট্রা এইচডি শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে। 

ইন ইয়ং তাঁর ভাষণে বলেন, বেইজিং শহর বরাবরই বেতার ও টেলিভিশন শিল্পের উচ্চমানের ওপর গুরুত্ব দিয়ে আসছে। বেইজিং সার্বিকভাবে উচ্চপ্রযুক্তির অডিও-ভিজ্যুয়াল শিল্প উদ্ভাবন, পণ্য উদ্ভাবন, এবং পরিষেবা উদ্ভাবনের চেষ্টা করে। সমন্বিত উন্নয়নে মূলধারার জনমতের অবস্থানকে শক্তিশালী করা, উদ্ভাবন ও সৃষ্টির মাধ্যমে অডিও-ভিজ্যুয়াল শিল্পের মূল প্রতিযোগিতা বাড়ানো, এবং জনসাধারণের জন্য উচ্চ-মানের পণ্যের সরবরাহ বাড়ানো হবে। 

উল্লেখ্য, সিএমজি ইউএইচডি হাইল্যান্ড নামের আল্ট্রা এইচডি পার্ক পশ্চিম বেইজিংয়ের মেনথৌকৌ নতুন নগরে অবস্থিত। সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।