NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ!


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে ২ লাখ টাকার চেক বিতরণ!

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


 বগুড়ার গাবতলীতে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ফোকাস সোসাইটির যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মোট ১ লাখ ৯৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ফোকাস সোসাইটির কার্যালয়ে এই চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান অধ্যাপক (অব:) সৈয়দজ্জামান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মিঠু, সিনিয়র উপ-পরিচালক আব্দুল করিম আকন্দ, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর লিপন হোসেন, কো-অর্ডিনেটর (অডিট এন্ড ট্রেনিং) অপূর্ব মোহন তালুকদার, উপ-সমন্বয়কারী শফিকুল আলম, সহ-সমন্বয়কারী শামীম হোসেন, সিনিয়র ব্যবস্থাপক (আইটি) সুমন মিয়াসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। শেষে পিকেএসএফ এর উদ্যোগে ১৩ জন এবং ফোকাস সোসাইটির উদ্যোগে ৭ জন মোট ২০ জন গরীব ও অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে ১ লাখ ৯৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।