NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

কূটনীতিকদের জন্য সিইসির ব্রিফিংয়ে ছিলেন না পিটার হাস ও প্রণয় ভার্মা


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:১৫ পিএম

কূটনীতিকদের জন্য সিইসির ব্রিফিংয়ে ছিলেন না পিটার হাস ও প্রণয় ভার্মা

ঢাকায় থাকা বিদেশি মিশনের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রিফিংয়ের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। সেখানে রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ অনেক দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত থাকলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ছিলেন না। তবে তাঁদের প্রতিনিধিত্ব করেছেন তাঁদের সহকর্মীরা।   কূটনীতিকদের ব্রিফিং শেষে পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘হয়তো ওনাদের অন্য কোনো...আছে। ওনাদের প্রতিনিধি আসছে। আমরা সবাইকে আমন্ত্রণ করি। আমাদের এখানে যতগুলো দূতাবাস আছে বা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে, আমি আমার চোখের হিসেবে বলতে পারি, বেশির ভাগ আসছে। আমার মনে হয় ৫০–এর মতো হবে।’  জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রিফিংয়ের আয়োজন করেছিল নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রিফিংয়ের আয়োজন করেছিল নির্বাচন কমিশনপ্রধান। নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ব্রিফিংয়ে আশ্বস্ত হয়েছেন কি না জানতে চাইলে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে গত বছর থেকে যুক্ত আছি। আজ যেসব আলোচনা হয়েছে, তাতে নতুন কিছু নেই। শুধু তারা আমাদের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।’  আখিম ট্রোসটার আরও বলেন, ‘শুরু থেকেই আমার মনে হয়েছে, নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সবচেয়ে ভালো কিছু করার যথাসাধ্য চেষ্টা করছে। তবে তারা এটাও ঠিক বলেছে যে (নির্বাচনকে ঘিরে) রাজনৈতিক পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।’