NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বাণিজ্যমন্ত্রী লিপস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন: জিএম কাদের


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:১৫ পিএম

বাণিজ্যমন্ত্রী লিপস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন: জিএম কাদের

বাণিজ্যমন্ত্রী লিপস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন: জিএম কাদের বাণিজ্যমন্ত্রীর চারপাশে যারা থাকেন তাদের মুখে লিপস্টিক দেখা যায়। মন্ত্রী ওই সব লিপস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত রংপুরের চারটি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভায় অংশ নেন। এদিন রাতে পীরগাছা উপজেলার কদমতলি চন্ডিপুর সরকারি প্রাথমিক মাঠে জাপা প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।   নির্বাচনী প্রচারণায় জিএম কাদের বাণিজ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, টিপু মুনশি এ আসনের এমপি হলেও ১৫ বছরেও কোনো উন্নয়ন করেননি। নির্বাচনী এলাকার মানুষকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। তিনি বলেছিলেন- তার এলাকার মেয়েরা নাকি দিনে তিন বার মুখে লিপস্টিক বদলায়। কিন্তু আজ জনসভায় এসে দেখলাম কোনো নারীর মুখে লিপস্টিক নেই। বাণিজ্যমন্ত্রীর চারপাশে যারা থাকেন তাদের মুখে লিপিস্টিক দেখা যায়। মন্ত্রী ওই সব লিপস্টিক ওয়ালাদের নিয়ে ব্যস্ত থাকেন।

 জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে এখনো চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সংসদ নির্বাচনের পর অস্থিরতা আরও বাড়তে পারে যদি ভোট সুষ্ঠু না হয়। তবে নির্বাচন সুষ্ঠু হলেও অস্থিরতা কমলেও থাকবে।   জাপা চেয়ারম্যান বলেন,দেশে উৎপাদিত পেঁয়াজের দাম কমাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।ভারত থেকে আমদানি করার পরও দাম কমাতে পারেননি। একেক সময় একেক কথা বলে সরকারকে বিব্রত করেছেন।  এছাড়াও রংপুর-৫ আসনের জাপা প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভায় জি এম কাদের বলেন, নৌকাকে হটিয়ে লাঙ্গলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ এর আগে সবসময় নির্বাচনে কারচুপি করেছে। তারা রংপুর সদর আসন ছাড়া সব আসনেই মুখোশধারী প্রার্থী দিয়ে জাতীয় পার্টির দুর্নাম দেওয়ার জন্য আসন ছাড়ার মিথ্যা প্রচারণা করছে।  তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো জোট বা মহাজোট হয়নি। তারা জাতীয় পার্টিকে কোনও আসনে ছাড় দেয়নি। যে ২৬টি আসনের কথা তারা বলছে সেটা পুরোপুরি মিথ্যা আর ভাঁওতাবাজি। কারণ রংপুর সদর-৩ আসন ছাড়া সব আসনে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দিয়েছে। তাদের বিদ্রোহী প্রার্থী বলে দল থেকে বের করেও দেয়নি। আমরা বেশ কয়েকটি আসনে আমাদের দলের প্রার্থীদের বহিষ্কার করেছি। ফলে কোনো সমঝোতা হয়নি।