NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে এনওয়াইপিডি’র পদন্নোতিপ্রাপ্ত তিন পুলিশ অফিসারকে সংবর্ধনা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:১৭ পিএম

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে এনওয়াইপিডি’র পদন্নোতিপ্রাপ্ত তিন পুলিশ অফিসারকে  সংবর্ধনা

 

নিউইয়র্ক (ইউএনএ): নব গঠিত জ্যামাইকা বাংলাদেশ
এসোসিয়েশন (জেবিএ)-এর উদ্যোগে এনওয়াইপিডি’র
পদন্নোতিপ্রাপ্ত তিন পুলিশ অফিসারকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ
উপলক্ষ্যে গত ৩ জানুয়ারী বুধবার জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ
গোল্ডেন এইজ হোম কেয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পদন্নোতিপ্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তা হলেন ১০৭ এর কমান্ডিং
অফিসার মো ট্যাঙ্কস, ১০৩ কমান্ডিং অফিসার রেলফ এ ক্লিম্যান্ট ও ১০৭
এর কমান্ডিং অফিসার ভিক্টোরিয়া। 
‘জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন মিট এন্ড গ্রীট
এনওয়াইপিডি’ শীর্ষক অনাড়ম্বর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
জেবিএ’র সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ।
অনুষ্ঠানের শুরুতেই সম্বর্ধিত তিন পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা
জানানো হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন জেবিএ’র সাধারণ সম্পাদক
রাব্বী সৈয়দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন
জেবিএস’র অন্যতম উপদেষ্টা মোহাম্মদ আলী, এ্যাডভোকেট মুজিবুর
রহমান, সিনিয়র সহ সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার আহসান
হাবিব, সহ সভাপতি রিনা সাহা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ
বদরুদ্দোজা, আইটিভ’র পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, কমিউনিটি
অ্যাক্টিভিষ্ট রুবাইয়া রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জ্যামাইকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নিরাপত্তাসহ
জনজীবনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে বলেন, জ্যামাইকা নানাদিক
থেকেই সিটির গুরুত্বপূর্ণ আবাসিক এলাকার পাশাপাশি
ব্যানিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। বিশেষ করে ব্যবসা-বানিজ্যের
ক্ষেত্রে জ্যামাইকার হিলসাইড এভিনিউ এখন একটি গুরত্বপূর্ণ এলাকা।
ফলে এখানকার মানুষের জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টিও
বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। বক্তারা জ্যামাইকাবাসীর সার্বিক
নিরাপত্তার দিকটি নিশ্চিত করার জন্য স্থানী পুলিশ প্রশাসনের প্রতি
আহ্বান জানান। এছাড়াও নিরাপদে রাস্তা পারাপার ও নিরাপত্তার জন্য
গুরত্বপূর্ণ স্থানে আরো সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানান।
শাহনেওয়াজ তার বক্তব্যে জ্যামাইকা এলাকার সার্বিক পরিস্থিতি তুলে
ধরেন এবং সংগঠনের পক্ষ থেকে জ্যামাইকার গুরত্বপূর্ণ রাস্তা ও

ফুটপাতগুলো পরিস্কার-পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি
প্রতিশ্রুতিও দেন। ।