NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

প্রেসিডেন্ট মুইজু হচ্ছেন নতুন বছরে চীন সফরকারী প্রথম বিদেশী রাষ্ট্রনেতা


আকাশ: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৯:০৩ পিএম

প্রেসিডেন্ট মুইজু হচ্ছেন নতুন বছরে চীন সফরকারী প্রথম বিদেশী রাষ্ট্রনেতা

 


১০ই জানুয়ারি বুধবার বিকালে, বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মালদ্বীপের সফররত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুইজুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে সি বলেন, প্রেসিডেন্ট মুইজু কয়েক বার চীন সফর করেছেন। তিনি দু’দেশের বন্ধুত্ব জোরদারে এবং দু’দেশের মধ্যে ‘বেল্ট আ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সহযোগিতা এগিয়ে নিতে কাজ করে আসছেন। তিনি হচ্ছেন চীনের পুরাতন বন্ধু। 
প্রেসিডেন্ট সি বলেন, প্রেসিডেন্ট মুইজু হচ্ছেন নতুন বছরে চীন সফরকারী প্রথম বিদেশী রাষ্ট্রনেতা। আবার দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট মুইজুর প্রথম বিদেশ সফরও এটি। এতে দু’দেশের সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করা যায়।

প্রেসিডেন্ট সি বলেন, চীন ও মালদ্বীপ হচ্ছে একে অপরের বন্ধু ও সুপ্রতিবেশী। ৬০০ বছর আগে, চীনের মিং রাজবংশের চেং হ্য মালদ্বীপ সফর করেছিলেন। পাশাপাশি, দু’দেশের জনগণ প্রাচীন রেশমপথের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। এদিকে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫২ বছর ধরে, দু’দেশ সবসময় এক অপরকে সম্মান ও সমর্থন করে আসছে। 

সি চিন পিং ২০১৪ সালে মালদ্বীপে তার রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করে বলেন, তখন দু’দেশের মধ্যে সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে ঐকমত্য হয়েছিল। এরপর, বিগত ১০ বছরে, দু’দেশের সম্পর্ক গভীরতর হয়েছে। ‘বেল্ট আ্যন্ড রোড’ উদ্যোগের আওতায় দু’দেশের মধ্যে সহযোগিতা থেকে অনেক সুফলও অর্জিত হয়েছে।

প্রেসিডেন্ট সি আরও বলেন, তিনি মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে দু’দেশের সম্পর্কের আরও উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে ইচ্ছুক। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।