NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

শিব্বীর আহমেদ’র শিশুতোষ গল্পের বই ‘ধামী করবে বিয়ে’ বাজারে নিয়ে এল অনন্যা প্রকাশনি


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৯ পিএম

শিব্বীর আহমেদ’র শিশুতোষ গল্পের বই ‘ধামী করবে বিয়ে’ বাজারে নিয়ে এল অনন্যা প্রকাশনি

ঢাকা: কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ’র শিশুতোষ গল্পের বই ‘ধামী করবে বিয়ে’ বাজারে নিয়ে এল দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা প্রকাশনি। ১৩ জানুয়ারি শনিবার থেকে বইটি অনন্যা ও রকমারি ডট কম এ পাওয়া যাচ্ছে। ‘ধামী করবে বিয়ে’ বইটি ‘ধামীয়ান’ সিরিজের তৃতীয় বই। এর আগে ধামীয়ান এবং ভয়ানক ধামী প্রকাশ করেছিল অনন্যা প্রকাশনি।

 
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী দেলোয়ার রিপন। বইটির বিক্রয় মূল্য ২৫০ টাকা। ছাড় মূল্যে বইটি অনন্যা প্রকাশনি, রকমারি ডট কম এ পাওয়া যাচ্ছে। ধামী করবে বিয়ে শিব্বীর আহমেদ’র ৩৬তম বই। বাংলা একাডেমি আয়োজিত বইমেলা ২০২৪ উপলক্ষে বইটি প্রকাশ করেছে অনন্যা। এছাড়াও বইমেলা ২০২৪ কে সামনে রেখে অনন্যা প্রকাশনি শিব্বীর আহমেদ’র আরো দুটি বই ‘হিরোসমগ্র’ এবং ‘সজীব ওয়াজেদ জয়বার্তা’ প্রকাশ করেছে। অনন্যা প্রকাশনি থেকে প্রকাশিত ৩টি বই এখন সর্বত্র পাওয়া যাচ্ছে।