NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ভোট আছে ভোটার নেই


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৮ পিএম

ভোট আছে ভোটার নেই

 

বরগুনা: শেষ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বুধবার (২৯ জুন) বরগুনার বেতাগী ও তালতলী উপজেলায় একটি করে মোট দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। তবে দুপুরের পর থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি।বুধবার (২৯ জুন) দুপুর ১টার দিকে ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের ৮৬ নং কাজীরাবাদ চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এমনই চিত্র দেখা গেছে।

প্রিজাইডিং কর্মকর্তা মো. আব্দুল জব্বার জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২৫৮ জন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৩৭০ জন তাদের মূল্যবান ভোট দিয়েছেন।  আশা করি বাকি ভোটারও নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হবেন। আমরা বসে আল্লাহ আল্লাহ করছি।

চলতি বছরের ১৫ জুন এই দুই ইউপিতে ভোটগ্রহণের কথা থাকলেও তা স্থগিত করে নির্বাচন কমিশন। বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন চলতি বছরের শুরুর দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ১৫ জুন সেখানে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

অপরদিকে পঞ্চম ধাপে তালতলীর সোনাকাটা ইউনিয়নের নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের ১৫ তারিখ। এরপর গত সোমবার (২০ জুন) নির্বাচন কমিশন এই দুই ইউপিতে নির্বাচন স্থগিত করেন।

তালতলীর সোনাকাটা ইউনিয়নে মোট ৯ হাজার ২৩৬ জন ভোটার রয়েছেন, এদের মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী ভোটার রয়েছেন। অন্যদিকে বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৩ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬০১ জন এবং নারী ৬ হাজার ৫৬৭ জন। এ ইউনিয়নের ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।  

বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহিদুল ইসলাম বলেন, কাজিরাবাদ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব তানভীর বলেন, সোনাকাটা ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।