NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৬, ০৩:৩৬ এএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে

 তুরাগ তীরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় শনিবার দ্বিতীয় দিনের আম বয়ান চলছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা সূত্রে জানা  গেছে। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে ৯ ফেব্রুয়ারি।   লাখো মুসল্লির জমায়েতে মুখর হয়ে আছে বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ। ফজরের নামাজের পর সাধারণ-বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের আয়োজন।

তাবলিগ-জামাতের সবচেয়ে বড় এ আয়োজনে যোগ দিতে দেশ-বিদেশ থেকে জড়ো হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।   আখেরি মোনাজাতে প্রায় ৩৫-৪০ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকদের ধারণা। ইজতেমার প্রথম পর্বে শিল্প নগরী টঙ্গী ইতোমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে।  শনিবার সকালেই টঙ্গী শহর এবং ইজতেমাস্থল ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। টঙ্গীর তুরাগ তীর বিশ্ব ইজতেমায় আগত লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে।