NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
নিউইয়র্কে স্মরণসভায় বক্তারা

সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেট শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হোক


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:০৬ পিএম

সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেট শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হোক



নিউইয়র্কে গভীর শ্রদ্ধা, ভালোবাসায় পালিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, রাজনীতির নান্দনিক শিল্পী  সুরঞ্জিত সেনগুপ্তের সপ্তম মৃত্যুবার্ষিকী। দেশবরেণ্য এ রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হল রুমে এক স্মরণ সভার আয়োজন করে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ,যুক্তরাষ্ট্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরাসত আলী। প্রধান আলোচক ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এম এ সালাম।



সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সভাপতি রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক বাবু সুব্রত তালুকদারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, ওবায়েদ আজমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, তপন কান্তি দে, অধ্যাপক সানা উল্লাহ, সুধাংশু কুমার মন্ডল, সাংবাদিক জহিরুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের কার্যকরী সদস্য শামসুল ইসলাম চৌধুরী,জাকির চৌধুরী, সাবেক ছাত্রনেতা সমীর  সরকার,সুজন তালুকদার, প্রমুখ।

সভায় বক্তারা জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তের নামে সিলেট শহরে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণের জন্য জোর দাবি জানানো হয়। তাছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকারের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। বক্তারা আরো বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই- শাল্লার মানুষ প্রমাণ করেছে আজও তারা তাদের প্রিয় নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে ভুলে নাই। কারণ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী হয়েও আওয়ামী লীগের প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন।