NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে লাশ একই পরিবারের ৩ জন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৬:০৬ পিএম

আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে লাশ একই পরিবারের ৩ জন

ময়মনসিংহে আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন একই পরিবারের ৩ জন। একই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর সংলগ্ন বড়বিলা এলাকার ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের বাবলু আহমেদ (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের ছেলে মো. সাদমান (৭)। দুর্ঘটনায় নিহত বাকি ৪ জনের পরিচয় পাওয়া যায়নি।  জানা যায়, নিহত ব্যবসায়ী বাবলু আহম্মেদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া এলাকায় আত্মীয় মো. মনসুর আলীর জানাজার নামাজ পড়তে যাচ্ছিলেন। কিন্তু সেই জানাজায় আর যেতে পারলেন না তারা। বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়কেই ঝরেছে তাদের প্রাণ।  

কোতোয়ালী মডেল থানার ওসি মাইনউদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।  এদিকে দুর্ঘটনার পর পরই ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ দিদারে আলম মাকসুদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।