NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে এমপি আলী আজগার টগর কে সংবর্ধনা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৬, ০১:২২ এএম

জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে এমপি আলী আজগার টগর কে সংবর্ধনা

 চুয়াডাঙ্গা-২ আসনে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান এর পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ,সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন,হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হোসেন,কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন,সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল হক মিল্টন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাবিবুর রহমান লিটন প্রমুখ।  এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগে ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।