NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

অস্ট্রেলিয়া মাতালেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৭:২৯ পিএম

অস্ট্রেলিয়া মাতালেন মার্কিন পপ তারকা  টেইলর সুইফট

অস্ট্রেলিয়া মাতালেন টেইলর সুইফট অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের সবচেয়ে বড় কনসার্ট ট্যুর শেষ করলেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। গত এক সপ্তাহ মেলবোর্ন ও সিডনির সব হোটেল, নাইটক্লাব, ট্রেনস্টেশন ও ফেরিঘাট জমজমাট ছিল মেগাস্টার টেইলর সুইফটের ভক্তদের উপস্থিতিতে। অস্ট্রেলিয়ার প্রধান সংবাদমাধ্যমগুলোর শিরোনামেও ছিলেন ৩৪ বছর বয়সী মার্কিন এই পপ তারকা। টেইলর সুইফট মেলবোর্ন ও সিডনিতে শো করেছেন সাতটি। দর্শকের উপস্থিতি ছিল ছয় লাখেরও বেশি। মার্কিন এই শিল্পীর এই 'ইরাস ট্যুরে' আয় হবে ১০ কোটি ডলারেরও বেশি। তার ভক্তদের মাথাপিছু খরচ প্রায় এক হাজার ৩০০ ডলার।  মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫ কোটি ডলারের আটটি প্রাসাদের মালিক টেইলর সুইফট অস্ট্রেলিয়ায় কোথায় থাকবেন তা নিয়ে বহু জল্পনাকল্পনার পর জানা যায়, তিনি ছিলেন ক্রাউন হোটেল টাওয়ারের প্রেসিডেন্ট ভিলাতে। যেখানে প্রতি রাতের ভাড়া প্রায় সাড়ে ৩ কোটি টাকা।  সিডনির অলিম্পিক পার্কের স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে এই পপ তারকা বলেন, 'আমিই প্রথম শিল্পী যে সিডনির অ্যাকর স্টেডিয়ামে চারটি শো করলাম।'  সামাজিক যোগাযগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে টেইলর সুইফট বলেছেন, 'আমি, আমার ব্যান্ড ও আমার সঙ্গে থাকা নৃত্যশিল্পীদের মনে হয়েছে যেন আমরা নিজেদের বাড়িতেই আছি। এ ধরনের অনুভব খুবই বিরল।'