NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বাংলা বইমেলা: প্রবাসের ভাষা, স্মৃতি ও ভবিষ্যতের পরীক্ষা লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations
Logo
logo

ঢাকার বেইলী রোডের অগ্নিকান্ডে যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর রহমান শামীমের মৃত্যু


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১০:২৩ পিএম

ঢাকার বেইলী রোডের অগ্নিকান্ডে যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর  রহমান শামীমের মৃত্যু

 

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক আওয়ামী
লীগ নেতা, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ
এডভোকেট আতাউর রহমান শামীম ঢাকার বেইলী রোডের রেস্টুরেন্টে
সংগঠিত অগ্নিকান্ডে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান
শামীম এক সময় যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায়
স্থায়ীভাবে বসবাস করছিলেন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ
কমিটির সদস্য ছিলেন। তার স্ত্রী-কন্যা নিউইয়র্কে বসবাস করেন।
বর্তমানে তারা দেশে বেড়াতে গেছেন। আতাউর রহমান শামীম
নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক গণবাংলা পত্রিকা’র
সম্পাদক ছিলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আতাউর রহমান
শামীম একসময় দীর্ঘদিন নিউইয়র্কে সপরিবারে বসবাস করেছেন।
অগ্নিকান্ডের ঘটনার সময় সেগুনবাগিচার বাসা থেকে বের হয়ে
গ্রিনকজি কটেজ ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্টুরেন্টে কফি পান
করতে গিয়েছিলেন এডভোকেট আতাউর রহমান শামীম। এসময়
অগ্নিকান্ডের ধোয়ার কুন্ডুলিতে পড়ে তিনি মারা যান। বর্তমানে তার
স্ত্রী ও একমাত্র কন্যা বাংলাদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে তার
পরিবারের সাথে ঘনিষ্ঠ সূত্র। আতাউর রহমান শামীমের বাড়ি
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।
শোক প্রকাশ: এদিকে ঢাকায় বেইলী রোডের অগ্নিকান্ডের ঘটনায়
নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ এডভোকেট আতাউর রহমান
শামীম সহ দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের গভীর শোক ও সমবেদনা
প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির
অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর

রহমান জিল্লু, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক
সিরাজ আহমেদ সোহাগ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র
সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বিভক্ত
এসোসিয়েশনের ‘শাহীন-মইনুল’ অংশের সাধারণ সম্পাদক মইনুল
ইসলাম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা দরুদ মিয়া রনেল, আবৃত্তি
শিল্পী আনোয়ারুল লাভলু, কবি সুফিয়ান চৌধুরী প্রমুখ গভীর শোক ও
সমবেদনা প্রকাশ করেছেন।