NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

'ওপেনহাইমার'ময় অস্কার: সেরা নির্মাতা নোলান, সেরা অভিনেতা মারফি


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৫ এএম

'ওপেনহাইমার'ময় অস্কার: সেরা নির্মাতা নোলান, সেরা অভিনেতা মারফি

 যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে অস্কারের ৯৬তম আসরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। নানা জল্পনা-কল্পনা, অনুমানকে সত্যি করে এ আসরের সেরা সিনেমা হিসেবে ওপেনহাইমার-এর নাম ঘোষণা করা হয়েছে। কেবল সেরা সিনেমাই নয় সেরা নির্মাতাসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে ওপেনহেইমার।   বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে অস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।  

সেরা নির্মাতা ক্যাটেগরিতে ক্রিস্টোফার নোলান প্রথমবারের মতো অস্কার জিতেছেন তার ওপেনহাইমার সিনেমার জন্য।  সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মারফির হাতে। ওপেনহাইমার সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন।  ৯৬ তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। পুওর থিংস সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার। পুওর থিংস সিনেমায় একজন ব্রিটিশ নারীর চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন।  দুনিয়ার সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার অনুষ্ঠানটি এবার সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল।