NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

বগুড়ায় বাংলা ১৪৩১ বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১০:৫৯ পিএম

বগুড়ায় বাংলা ১৪৩১ বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় বাংলা ১৪৩১ বরণ উপলক্ষ্যেবর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷(১৪ এপ্রিল রবিবার) সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক  সাইফুল ইসলাম, পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ জেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।আনন্দ শোভাযাত্রায় ঢাক- ঢোলের তালে তালে নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম তুলে ধরা করা হয়। প্রত্যেকের হাতে, ভ্যানে, মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন প্রতীকী উপকরণ, রং-বেরংয়ের নানা প্রাণির প্রতিকৃতি যেমন ঘোড়া, হাতি, মাছ, পালকি, ঘোড়ার গাড়ি, মোরগের লড়াই, পেঁচা প্রতিকৃতি ছিলো চোখে পড়ার মতো।এর আগে, সকাল সোয়া ৮ টায় বগুড়া পৌর পার্কে সাতদিন ব্যাপী ৪৩ তম বৈশাখী মেলা এবং খোকন পার্কে সাতদিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি আজিজুল হক কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।